ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে কুখ্যাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় একনলা বন্দুক ও ৮টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ভোলা বেইস ও মনপুরা আউটপোস্ট যৌথভাবে মনপুরা থানাধীন কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে স্বপনকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, আটক স্বপন ডাকাত দীর্ঘদিন ধরে নিজস্ব বাহিনীর মাধ্যমে এলাকায় নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতি পরিচালনা করে আসছিল। জব্দকৃত আলামতসহ তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন