নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

‘যানজট নিরসনে ব্যর্থ হলে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে দীর্ঘদিনের যানজট নিরসনে দায়িত্ব পালনে ব্যর্থ হলে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এমপি মান্নান বলেন, কাঁচপুর সেতু পার হওয়ার পর মহাসড়কে যেখানে-সেখানে যানবাহন দাঁড়িয়ে থাকার ফলে মোগরাপাড়া চৌরাস্তায় তীব্র যানজট ও জনভোগান্তি তৈরি হচ্ছে। মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ব্যর্থ হলে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

সভায় অবৈধ চুনা কারখানা প্রসঙ্গে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সতর্ক করে তিনি বলেন, লোক দেখানো উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। পুনরায় অবৈধ সংযোগ দিলে সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

তবে সোনারগাঁ থানা পুলিশের সাম্প্রতিক ভূয়সী প্রশংসা করে তিনি জানান, গত এক মাসে ডাকাত, খুনি গ্রেপ্তার ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ ইতিবাচক ভূমিকা রেখেছে। কোনো অপরাধী নিজের আত্মীয় হলেও ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘যানজট নিরসনে ব্যর্থ হলে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে দীর্ঘদিনের যানজট নিরসনে দায়িত্ব পালনে ব্যর্থ হলে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এমপি মান্নান বলেন, কাঁচপুর সেতু পার হওয়ার পর মহাসড়কে যেখানে-সেখানে যানবাহন দাঁড়িয়ে থাকার ফলে মোগরাপাড়া চৌরাস্তায় তীব্র যানজট ও জনভোগান্তি তৈরি হচ্ছে। মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ব্যর্থ হলে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

সভায় অবৈধ চুনা কারখানা প্রসঙ্গে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সতর্ক করে তিনি বলেন, লোক দেখানো উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। পুনরায় অবৈধ সংযোগ দিলে সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

তবে সোনারগাঁ থানা পুলিশের সাম্প্রতিক ভূয়সী প্রশংসা করে তিনি জানান, গত এক মাসে ডাকাত, খুনি গ্রেপ্তার ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ ইতিবাচক ভূমিকা রেখেছে। কোনো অপরাধী নিজের আত্মীয় হলেও ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত