নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মানিকগঞ্জ সদর থানায় আগুনে পুড়ল ওসির কক্ষ

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে আগুনের ঘটনা ঘটেছে। এতে তার রুমে থাকা টিভি, এসি, আলমারি, সোফাসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুনে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে সদর থানার ওসির কক্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি সদর থানার ওসি মো. মনির হোসেন নিজেই নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আজম আলী জানান, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে থানা থেকে আমাদের আগুনের বিষয়টি অবহিত করা হয়। সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আগুনের ঘটনায় প্রায় ৩-৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, আমি প্রয়োজনীয় কাজে অফিস থেকে বের হওয়ার মাত্র ১০ মিনিট পর রুমের ভেতর আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। এতে আমার কক্ষের সমস্ত মালামাল পুড়ে গেছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জ সদর থানায় আগুনে পুড়ল ওসির কক্ষ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে আগুনের ঘটনা ঘটেছে। এতে তার রুমে থাকা টিভি, এসি, আলমারি, সোফাসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুনে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে সদর থানার ওসির কক্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি সদর থানার ওসি মো. মনির হোসেন নিজেই নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আজম আলী জানান, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে থানা থেকে আমাদের আগুনের বিষয়টি অবহিত করা হয়। সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আগুনের ঘটনায় প্রায় ৩-৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, আমি প্রয়োজনীয় কাজে অফিস থেকে বের হওয়ার মাত্র ১০ মিনিট পর রুমের ভেতর আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। এতে আমার কক্ষের সমস্ত মালামাল পুড়ে গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত