নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

৯ দিনের ব্যবধানে সিরাজগঞ্জ কারাগারে আ. লীগের ২ নেতার মৃত্যু

নয় দিনের ব্যবধানে সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার মৃত্যু হয়েছে। 

একজন ১৫ জুলাই ও অন্যজন বৃহস্পতিবার (২৩ জুলাই) মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন—শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন (৪৭) এবং সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বাবলু মণ্ডল (৫২)।

সিরাজগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে আমিনুল ইসলাম লিটন গত ৫ জুলাই একটি মারামারি ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে কারাগারে আসেন।

পরে মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে সেদিনই বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া সদর উপজেলার পূর্ব বাহুকা গ্রামের রমজান আলীর ছেলে ও রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বাবলু মণ্ডল ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া মারামারি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে গত ২২ জুন কারাগারে যান।

বুধবার (২২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, দুই কারাবন্দির মৃত্যুর পর আইন অনুযায়ী ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

৯ দিনের ব্যবধানে সিরাজগঞ্জ কারাগারে আ. লীগের ২ নেতার মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

নয় দিনের ব্যবধানে সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার মৃত্যু হয়েছে। 

একজন ১৫ জুলাই ও অন্যজন বৃহস্পতিবার (২৩ জুলাই) মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন—শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন (৪৭) এবং সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বাবলু মণ্ডল (৫২)।

সিরাজগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে আমিনুল ইসলাম লিটন গত ৫ জুলাই একটি মারামারি ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে কারাগারে আসেন।

পরে মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে সেদিনই বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া সদর উপজেলার পূর্ব বাহুকা গ্রামের রমজান আলীর ছেলে ও রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বাবলু মণ্ডল ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া মারামারি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে গত ২২ জুন কারাগারে যান।

বুধবার (২২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, দুই কারাবন্দির মৃত্যুর পর আইন অনুযায়ী ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত