নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬

শ্রীনগরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার খাহ্রা-চুড়াইন আদর্শ ডিগ্রি (অনার্স) কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। 

রোববার (১৯ জুলাই) সকালে অনুষ্ঠিত রসায়ন ১ম পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থীরা জানান, সকাল ১০টায় রসায়ন ১ম পত্রের পরীক্ষা শুরু হলে তাদেরকে ২০২৫ খ্রিষ্টাব্দের প্রশ্নপত্র দেওয়া হয়। দীর্ঘ পৌনে দুই ঘণ্টা (বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত) শিক্ষার্থীরা ওই ভুল প্রশ্নপত্রেই পরীক্ষা দিতে থাকেন। পরবর্তীতে বিষয়টি ধরা পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে এবং ২০২৬ খ্রিষ্টাব্দের সঠিক প্রশ্নপত্র বিতরণ করে। 

এরপর নতুন প্রশ্নপত্রে সময় বাড়িয়ে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়ার কথা জানানো হলেও দুপুর ১টা ৩০ মিনিটেই জোরপূর্বক শিক্ষার্থীদের উত্তরপত্র জমা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। শুধু তা-ই নয়, পরীক্ষার্থীরা কেন্দ্র ত্যাগ করার পর পুনরায় উপস্থিত কিছু শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার বাড়তি সুযোগ দেওয়া হয় বলেও জানা গেছে।

এক পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, "সকালে পরীক্ষা শুরু হওয়ার পর আমরা প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। পৌনে দুই ঘণ্টা পার হওয়ার পর বুঝতে পারি প্রশ্নটি ২০২৫ সালের। পরে স্যারদের বিষয়টি জানালে তারা প্রশ্ন পরিবর্তন করে দেন।"

হাসান নামে অপর এক পরীক্ষার্থী বলেন, "শিক্ষকদের চরম গাফিলতির কারণে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। তারা আমাদের ভুল প্রশ্নপত্র দিয়েছিল। পরবর্তীতে ভুল সংশোধন করে সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়া হলেও সঠিক সময়ে খাতা জমা নেওয়া হয়নি।"

এ বিষয়ে খাহ্রা-চুড়াইন আদর্শ ডিগ্রি (অনার্স) কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিবের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা যাচাই ও ব্যবস্থা গ্রহণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বিষয়টি সম্পর্কে তারা অবহিত হয়েছেন এবং খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

অন্যদিকে, এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, পরীক্ষার কেন্দ্রে কীভাবে ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হলো এবং পরবর্তীতে সময় ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হয়েছে কিনা—তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শ্রীনগরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত