ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় অন্তত ৮ জন বাসযাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ‘ইমাদ পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহত আটজন যাত্রীর মধ্যে অর্প (২০), মুন্না (৩৫), নয়ন শেখ (৩৬), মো. আলী মিয়া শেখ (৪৭), ফারুক হোসেন (৪০), শিউলী আক্তার (৩০), খান মৌসুমী ফেরদৌস (৩৯) এবং হামিদুল ইসলাম (২৫) রয়েছেন। তাদের মধ্যে এক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বাকি সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচলে ধীরগতি দেখা গেলেও গাড়ি সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন