কিশোরগঞ্জের নিকলী, কটিয়াদী, ভৈরব ও মিঠামইনে পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে বিকেলের মধ্যে জেলাজুড়ে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—নিকলী উপজেলার নানশ্রী গ্রামের মোহাম্মদ হাকিম (৫), গাজীপুরের টঙ্গী থেকে হাওর ভ্রমণে আসা মাদরাসাছাত্র আরিফ হোসেন (১২), কটিয়াদীর দক্ষিণ লোহাজুরি গ্রামের নাঈম মিয়া (১১) এবং ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার শুভ ইসলাম স্মরণ (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিকলীতে বাড়ির পাশে খেলার সময় পুকুরে পড়ে মারা যায় শিশু হাকিম। অন্যদিকে, মিঠামইনে হাওর ভ্রমণে এসে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে স্রোতে ভেসে নিখোঁজ হওয়ার পর নদী থেকে আরিফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। কটিয়াদীতে বিলে প্লাস্টিকের বোতল আনতে গিয়ে গভীর পানিতে ডুবে প্রাণ হারায় নাঈম।
এছাড়া ভৈরবে গত বৃহস্পতিবার গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু শুভর মরদেহ শুক্রবার বিকেলে নদীতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ কর্মকর্তারা পৃথক এসব ঘটনায় শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন