একটি মোবাইল অ্যাপের মাধ্যমে গড়ে ওঠা বন্ধুত্বের টানে সুদূর চীন থেকে নাটোরে ছুটে এসেছেন ‘সুবেদ’ নামের এক চীনা নাগরিক। নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর ভাটোপাড়া এলাকায় সাদিয়া নামের এক স্কুলছাত্রীর বাড়িতে ওই চীনা যুবক অবস্থান করছেন। ভিনদেশি এই তরুণকে দেখতে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও ভিড় লক্ষ্য করা গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে অনলাইন অ্যাপের মাধ্যমে সাদিয়া ও সুবেদের মধ্যে পরিচয় হয়। পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে তিনি পাসপোর্ট-ভিসা নিয়ে বাংলাদেশে আসেন এবং সাদিয়ার পরিবার তাকে বিমানবন্দর থেকে অভ্যর্থনা জানিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সাদিয়া ও তার বাবার দাবি, এটি কেবলই সাধারণ বন্ধুত্বের খাতিরে সফর এবং কিছুদিন বেড়ানো শেষে তিনি নিজ দেশে ফিরে যাবেন।
তবে মেয়েটির পরিবারের পক্ষ থেকে বন্ধুত্বের কথা বলা হলেও স্থানীয়দের মাঝে ভিন্ন আলোচনা রয়েছে। প্রতিবেশীদের দাবি, বিয়ে করার উদ্দেশ্যেই ওই যুবক এসেছেন এবং তরুণীও তার সঙ্গে চীনে চলে যেতে আগ্রহী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, চীনা যুবকের আগমনের খবর তিনি নিশ্চিত হলেও তার সফরের মূল উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য তার জানা নেই।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন