পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে ১১ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় ১৫ দিন পর পুলিশ তাকে গ্রেপ্তার করে কলাপাড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুলাই দুপুরে ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় বাবা-মায়ের অনুপস্থিতিতে নিজ ঘরে ছোট ভাইয়ের সঙ্গে অবস্থান করছিল শিশুটি। সেই সুযোগে প্রতিবেশী নূর মোহাম্মদ ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালান। স্থানীয় লোকজন এসে পড়লে তিনি পালিয়ে যান। পরবর্তীতে সামাজিক লোকলজ্জা ও স্থানীয়ভাবে বিচারের আশ্বাস পেয়ে পরিবার তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেয়নি।
তবে স্থানীয় বিচার না পেয়ে গত ২২ জুলাই শিশুটির মা বাদী হয়ে মহিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন