নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে (৪৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, আটক চিকিৎসকের শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ডা. রাজিব প্রায় তিন বছর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন এবং ৯ মাস আগে আরএমও পদ লাভ করেন।
ঘটনার বিষয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম বলেন, একজন চিকিৎসকের মাদকের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসা পেশার নৈতিকতা ও নিয়মের পরিপন্থী। তদন্তে অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন