চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামে ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৬২ হাজার ৮০০ টাকা এবং এগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। বিজিবি আরও জানায়, চলতি জুলাই মাসেই ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে একজন আসামিসহ মোট ৬০৫ বোতল এস্কাফ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার ৬০০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন