নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬

নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় গ্রেপ্তার ২

নেত্রকোণা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ৭৫টি কম্বল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে নেত্রকোণা মডেল থানার এসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি দল সদর উপজেলার পূর্ব বাংলা শান্তি ফিলিং স্টেশনের পাশের সড়কে অভিযান চালায়। অভিযানে সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের দুর্গাশ্রম এলাকা থেকে ২৫টি প্লাস্টিকের বস্তায় রাখা ৭৫টি ভারতীয় কম্বল জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কাশেম মিয়ার ছেলে সোলাইমান আহাম্মদ (২৩) এবং একই উপজেলার রুহী নয়াপাড়া ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে সানি (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত বস্তাগুলোর প্রতিটিতে তিনটি করে 'WOOLSPUN Creta Super Soft Mink Blanket' ব্র্যান্ডের কম্বল ছিল। প্রতিটি কম্বলের আনুমানিক মূল্য দুই হাজার টাকা হিসাবে মোট জব্দকৃত কম্বলের বাজারমূল্য প্রায় এক লাখ ৫০ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা কম্বলগুলো বিক্রয়ের উদ্দেশ্যে মজুদের বিষয়টি ধরা পড়ে।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(বি) ধারায় মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

নেত্রকোণা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ৭৫টি কম্বল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে নেত্রকোণা মডেল থানার এসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি দল সদর উপজেলার পূর্ব বাংলা শান্তি ফিলিং স্টেশনের পাশের সড়কে অভিযান চালায়। অভিযানে সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের দুর্গাশ্রম এলাকা থেকে ২৫টি প্লাস্টিকের বস্তায় রাখা ৭৫টি ভারতীয় কম্বল জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কাশেম মিয়ার ছেলে সোলাইমান আহাম্মদ (২৩) এবং একই উপজেলার রুহী নয়াপাড়া ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে সানি (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত বস্তাগুলোর প্রতিটিতে তিনটি করে 'WOOLSPUN Creta Super Soft Mink Blanket' ব্র্যান্ডের কম্বল ছিল। প্রতিটি কম্বলের আনুমানিক মূল্য দুই হাজার টাকা হিসাবে মোট জব্দকৃত কম্বলের বাজারমূল্য প্রায় এক লাখ ৫০ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা কম্বলগুলো বিক্রয়ের উদ্দেশ্যে মজুদের বিষয়টি ধরা পড়ে।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(বি) ধারায় মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত