যশোরের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা হাসান (পিতা: রফিকুল)—এর বিরুদ্ধে মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। দীর্ঘ দিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকা ও প্রবাসে তিনি প্রভাব বিস্তার করে আসছিলেন বলে জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, হাসান মালয়েশিয়া আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। এই শক্তিশালী রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে তিনি মালয়েশিয়ায় ভালো কাজ ও আকর্ষনীয় বেতনের প্রলোভন দেখিয়ে অসংখ্য মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন। তবে তার মাধ্যমে বিদেশ গিয়ে বহু প্রবাসী নানা ধরনের অনিশ্চয়তা ও চরম ভোগান্তির শিকার হয়েছেন।
এদিকে হাসানের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তদন্ত করে দ্রুততম সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভুক্তভোগীদের আশঙ্কা, উদ্ভূত পরিস্থিতিতে বিচার এড়াতে তিনি যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই তাকে দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
তবে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাসানের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগ সম্ভব হলে বা বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যথাযথভাবে প্রকাশ করা হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন