জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে 'আসি' বললেও আর কখনও ফিরে আসে না। ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদের বের করবে, আর তারা গণপিটুনির শিকার হবে।"
সোমবার (২৭ জুলাই) রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে সাবেক সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, অতীতে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অপকর্মের দায়ে একটি বৃহৎ রাজনৈতিক দল নিজেদের রক্ষা করতে পারেনি। তারা এখন কেবল অনলাইন যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে শিক্ষক বদলিসহ নানা অনিয়মের দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি।
সমাবেশে তিনি তরুণ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে এবং 'জুলাই সনদ' বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সরোয়ার তুষার, নুসরাত তাবাসসুম এমপি এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব ড. মাহমুদ মিতু এমপি সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এর আগে চুয়াডাঙ্গায় পদযাত্রা শেষ করে এনসিপির বহর গাংনীতে পৌঁছায়। সকালে নেতাদের কুশপুত্তলিকা ঝুলানো এবং দুপুরে সমাবেশস্থলের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলেও, পুলিশের কড়া নজরদারিতে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কর্মসূচিটি সম্পন্ন হয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন