নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

নিকুঞ্জ টানপাড়ায় নতুন নেতৃত্ব, দায়িত্বে জাহিদ ও সৈকত

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ টানপাড়া এলাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে জাহিদ ইকবাল সভাপতি এবং মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. মিসবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মুকুল হোসাইন মৃধা, সাংগঠনিক সম্পাদক এ. এম. আইয়ুব, কোষাধ্যক্ষ মো. মতিউর রহমান, প্রচার সম্পাদক আমির হোসাইন, দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান খান ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন মজুমদার। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এমদাদুল হক সোহেল, মো. মাহফুজুর রহমান, মো. লিটো আহমেদ, মো. মোস্তফা সিকদার, জিসাদ ইকবাল, জাহিদুল হক জুয়েল, মো. আলতাফ হোসেন ও তাসবির ইকবাল।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত সরকারি নিবন্ধিত (নং এস-১৪৮৮৭) এই সংগঠনটি দীর্ঘ প্রায় তিন দশক ধরে এলাকার নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে।

স্থানীয় সূত্র জানায়, অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ, জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও খাল পরিষ্কার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়, ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা অপসারণ, সড়কবাতি সংস্কার, মশকনিধন এবং পরিচ্ছন্নতা অভিযানে সংগঠনটির অবদান রয়েছে। এছাড়া দুর্যোগে পাশে দাঁড়ানো, ক্রীড়া-সাংস্কৃতিক আয়োজন, শীতবস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।

নবনির্বাচিত সভাপতি জাহিদ ইকবাল বলেন, “নিকুঞ্জ টানপাড়াকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত ও আধুনিক আবাসিক এলাকায় পরিণত করাই আমাদের লক্ষ্য।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত) বলেন, “এই কমিটি পুরো এলাকাবাসীর। সকলের সহযোগিতায় একটি বাসযোগ্য সমাজ গড়ে তুলতে আমরা কাজ করব।”

নতুন নেতৃত্বের মাধ্যমে এলাকাটির নাগরিক অধিকার রক্ষা ও সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নিকুঞ্জ টানপাড়ায় নতুন নেতৃত্ব, দায়িত্বে জাহিদ ও সৈকত

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত