ইতিহাসের গতিপথ কোনো নির্দিষ্ট সমান্তরাল রেখা ধরে চলে না; এটি সমাজমনস্তত্ত্ব, রাজনৈতিক আচরণ ও সময়ের জটিল মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে। সমাজবিজ্ঞান ও রাজনৈতিক ইতিহাসের মৌলিক নীতি শেখায় যে, সময় ও পরিস্থিতির আবর্তে নেতৃত্বের ভূমিকা এবং জনমানুষের দৃষ্টিভঙ্গি চরমভাবে রূপান্তরিত হতে পারে।
বাংলাদেশের জাতীয় ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধারা জাতির চিরন্তন শ্রদ্ধার প্রতীক। কিন্তু পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনাকে নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে ব্যবহার এবং ‘মুক্তিযোদ্ধা কোটা’র মতো সংবেদনশীল বিষয়কে সুযোগ-সন্ধানী হাতিয়ারে পরিণত করায় সাধারণ মানুষের মনে বঞ্চনা ও ক্ষোভের জন্ম হয়—যা পরবর্তীতে ফ্যাসিবাদের পতন আন্দোলনের অন্যতম নিয়ামক হয়ে দাঁড়ায়।
একইভাবে, ২০২৪-এর গণআন্দোলনে রাজপথে সম্মুখসারিতে থাকা তরুণরা রাতারাতি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছিলেন। তবে বিপ্লব-পরবর্তী উত্তরণকালীন সময়ে উদীয়মান নেতৃত্বের ওপর নৈতিক মানদণ্ড ও দায়িত্বশীলতা বজায় রাখার দায় বহুগুণ বেড়ে যায়। স্বৈরাচার-পরবর্তী সমাজে বাকস্বাধীনতা নিশ্চিত করা জরুরি হলেও, তা যখন দায়িত্বশীলতার সীমানা অতিক্রম করে রাজনৈতিক বিষোদগারে রূপ নেয়, তখন তা সামাজিক বিভাজন ও নেতিবাচক মেরুকরণ তৈরি করে।
সম্প্রতি ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর উসকানিমূলক রাজনৈতিক বক্তব্য এবং তাকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি একটি গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। দেশের প্রধান রাজনৈতিক ধারা ও কোটি কোটি মানুষের আবেগের প্রতীক ‘জিয়া পরিবার’ ও এর নেতৃত্বকে কেন্দ্র করে রূঢ় মন্তব্য প্রদান সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে আঘাত করেছে। যখন কোনো দলের কেন্দ্রীয় নেতৃত্ব এই জাতীয় আচরণকে মৌন সমর্থন দেয়, তখন পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে। আন্তর্জাতিক রাজনীতিতে মিডিয়ার মনোযোগ ধরে রাখতে বিতর্কিত বক্তব্য দেওয়াকে 'পপুলিস্ট প্রোভোকেশন' বা জনতুষ্টিবাদী উসকানি হিসেবে চিহ্নিত করা হয়, যা রাজনীতির গুণগত মান ক্ষুণ্ণ করে।
তবে মানবাধিকার ও অপরাধ বিশ্লেষক হিসেবে আমি দৃঢ়ভাবে মনে করি—বক্তব্য যতই উসকানিমূলক হোক না কেন, তার প্রত্যুত্তরে শারীরিক আক্রমণ বা সহিংসতা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। এটি গণতান্ত্রিক ও সভ্য সমাজের লক্ষণ হতে পারে না। উসকানিমূলক বক্তব্যের জবাব রাজনৈতিক সচেতনতা, যুক্তি ও শালীন প্রতিবাদের মাধ্যমে দিতে হয়—সহিংসতায় নয়।
‘পোস্ট-অ্যারাব স্প্রিং’ পরবর্তী মধ্যপ্রাচ্য বা লাতিন আমেরিকার রাজনৈতিক ইতিহাস থেকে স্পষ্ট যে, উদীয়মান তরুণ নেতৃত্ব যখনই সংযম ও দূরদর্শিতা প্রদর্শনে ব্যর্থ হয়েছে, সেখানেই নতুন করে অস্থিতিশীলতা তৈরি হয়েছে।
নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ মূলত নেতৃত্বের রাজনৈতিক অসংযম, গণমনস্তত্ত্ব ও সামাজিক ক্ষোভের এক জটিল পরিণতি। এই পরিস্থিতি স্পষ্ট বার্তা দেয় যে, গণতান্ত্রিক রাজনীতিতে সস্তা প্রচারণার চেয়ে রাজনৈতিক প্রজ্ঞা ও আত্মসংযম বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ। গণআন্দোলনের অর্জনকে সার্থক করতে হলে উসকানিমূলক বক্তব্য ও সহিংস প্রতিক্রিয়া—উভয় পথ থেকেই সরে আসতে হবে; অন্যথায় অর্জিত সাফল্য আবারও ভুল রাজনীতির আবর্তে হারিয়ে যাবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন