সম্প্রতি সংবাদমাধ্যমে প্রচারিত যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে কওমি মাদরাসার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৮ জুলাই) এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান বলেন, কওমি মাদরাসা দীর্ঘদিন ধরে দেশে ইসলাম ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখে আসছে, যার কারণে এটি একটি গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মাদরাসার জমি দখলের চক্রান্ত হিসেবেও মিথ্যা অভিযোগ তোলার ঘটনা ঘটছে বলে তারা জানান।
তবে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনা অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে হেফাজত নেতারা বলেন, তদন্তে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অপরাধীকে কোনো ছাড় না দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে দেশের সব মাদরাসা কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন