দেশে আইনের শাসনের পরিবর্তে স্বেচ্ছাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং ‘জোর যার মুলুক তার’ নীতিতে সবকিছু চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার (২৯ জুলাই) রাজধানী বাড্ডার একটি মিলনায়তনে বাড্ডা থানা দক্ষিণ জামায়াতের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনীতিতে অসৎ নেতৃত্বের কারণেই জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। দেশ থেকে অসৎ নেতৃত্ব দূর না করলে ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়।
তিনি আরও বলেন, নগর প্রশাসনের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে না থাকায় পরিচ্ছন্নতা, জলজট, মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনার মতো সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। বাড্ডা থানা আমির মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন