নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে বিএনপি-এনসিপির মুখোমুখি অবস্থান, উত্তেজনা

চট্টগ্রাম নগরের জামালখান প্রেসক্লাব এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান ও বাকবিতণ্ডাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পূর্বে হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এনসিপি সমাবেশ আহ্বান করলে জামালখান এলাকায় উভয় দলের সমর্থকরা অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। 

এনসিপি নেতারা হামলার প্রতিবাদে কর্মসূচি পালনের কথা বললেও, বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে তারা সেখানে অবস্থান নিয়েছেন।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে বিএনপি-এনসিপির মুখোমুখি অবস্থান, উত্তেজনা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের জামালখান প্রেসক্লাব এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান ও বাকবিতণ্ডাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পূর্বে হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এনসিপি সমাবেশ আহ্বান করলে জামালখান এলাকায় উভয় দলের সমর্থকরা অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। 

এনসিপি নেতারা হামলার প্রতিবাদে কর্মসূচি পালনের কথা বললেও, বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে তারা সেখানে অবস্থান নিয়েছেন।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত