নির্বাচন কমিশন সচিবালয়ে রাজনৈতিক দল হিসেবে নিজেদের বার্ষিক আয়-ব্যয়ের অডিটকৃত লেনদেনের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির জমা দেওয়া হিসাব অনুযায়ী, গত ২০২৫ সালে তাদের আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ কিছুটা বেশি ছিল।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিবের কাছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত প্রতিবেদন জমা দেওয়া হয়।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের শুরুতে জামায়াতে ইসলামীর প্রারম্ভিক জের ছিল ১৫ কোটি ৭৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা। ওই বছরে দলটি বিভিন্ন খাত থেকে মোট ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা আয় করে। প্রারম্ভিক জের ও প্রাপ্ত আয় মিলিয়ে জামায়াতের মোট তহবিলের পরিমাণ দাঁড়ায় ৩৯ কোটি ৪১ লাখ ৩১ হাজার ৩৬২ টাকা।
একই সময়ে দলটির মোট ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা, যা ওই বছরের মোট আয়ের চেয়ে ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা বেশি।
তবে বছর শেষে প্রারম্ভিক জেরে রক্ষিত অর্থের কারণে দলটির সার্বিক আর্থিক স্থিতি ইতিবাচক রয়েছে। বর্তমানে দলটির হাতে নগদ ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা এবং বিভিন্ন ব্যাংকে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা জমা আছে। ফলে নগদ ও ব্যাংক মিলিয়ে বছর শেষে দলটির মোট সমাপনী স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৪২৮ টাকা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন