জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে। জুলাইয়ের চেতনাই ছিল রাষ্ট্র কাঠামোর সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়া।
জামায়াতে ইসলামী শুরু থেকেই সেই চেতনায় পূর্ণ সমর্থন জানিয়ে আপসহীন ভূমিকা পালন করে আসছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনের কাউন্সিল হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্র সংস্কারের দাবি থেকে জামায়াতে ইসলামী একচুলও পিছিয়ে যাবে না। সরকার গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে যে ভুল করেছে, সেই ভুল থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। জামায়াত আমীর আরো অভিযোগ করেন, বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে সর্বত্র দলীয়করণ চলছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরকারদলীয় প্রতিষ্ঠানে রূপ দেওয়া হয়েছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, যে দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে শিশুরা পর্যন্ত জীবন উৎসর্গ করে, সেখানে শহীদদের রক্ত বৃথা যেতে পারে না।
শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি ট্রাইব্যুনালে বেঞ্চ ও জনবল বৃদ্ধি করে গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানান।
রাষ্ট্রচিন্তক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, জুলাই আন্দোলন কোনো একক দলের অর্জন নয়। দেশকে রক্ষা করতে হলে সরকার ও বিরোধী দল উভয়কেই জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হবে।
সভায় সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি জুলাই শহীদ ও আহতদের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা এবং জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।
যৌথভাবে সভাটি পরিচালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন ও উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। সভায় জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি বক্তব্য রাখেন।
খুলনায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখা। বৃহস্পতিবার বিকেলে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন এমপি, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল
শেখ জাহাঙ্গীর আলম ও মহানগরী ছাত্রশিবির সেক্রেটারি ইসরাফিল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন