নজর বিডি
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬

হাসপাতালে আহত আলিফকে দেখতে বিরোধীদলীয় নেতা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমিনসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ চলাকালে সংঘর্ষ ও হামলার ঘটনায় কিশোর আলিফ গুরুতর আহত হন। পরে চিকিৎসকরা জানান, আঘাতের কারণে তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিষয় : হাসপাতালে আহত আলিফকে দেখতে বিরোধীদলীয় নেতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

হাসপাতালে আহত আলিফকে দেখতে বিরোধীদলীয় নেতা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমিনসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ চলাকালে সংঘর্ষ ও হামলার ঘটনায় কিশোর আলিফ গুরুতর আহত হন। পরে চিকিৎসকরা জানান, আঘাতের কারণে তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত