নজর বিডি
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

মুন্সিগঞ্জ পৌর জাতীয়তাবাদী মহিলা দলেরনতুন কমিটি গঠন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর শাখা জাতীয়তাবাদী মহিলা দলের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সিনথিয়া রহমানকে উপদেষ্টা, রুবিনা ইয়াসমিন খুকুমণিকে সভাপতি, সালমা বেগমকে সিনিয়র সহ-সভাপতি এবং পারভীন আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের আগ্রহের কথাও জানান নেত্রীরা। উপদেষ্টা সিনথিয়া রহমান, সভাপতি রুবিনা ইয়াসমিন খুকুমণি ও সাধারণ সম্পাদক পারভীন আক্তার মিরকাদিম পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এবং সিনিয়র সহ-সভাপতি সালমা বেগম ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন।

নবনিযুক্ত উপদেষ্টা সিনথিয়া রহমান বলেন, তার বাবা মরহুম হাজী মফিজুর রহমান ইনু মিরকাদিম পৌর বিএনপি ও যুবদলের সাবেক সেক্রেটারি এবং ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন। তিনি বলেন,আমি আগামী স্থানীয় সরকার নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছি। ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি। জনগণের সেবায় একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তুলতে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান।

বিষয় : মুন্সিগঞ্জ পৌর জাতীয়তাবাদী মহিলা দলেরনতুন কমিটি গঠন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মুন্সিগঞ্জ পৌর জাতীয়তাবাদী মহিলা দলেরনতুন কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর শাখা জাতীয়তাবাদী মহিলা দলের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সিনথিয়া রহমানকে উপদেষ্টা, রুবিনা ইয়াসমিন খুকুমণিকে সভাপতি, সালমা বেগমকে সিনিয়র সহ-সভাপতি এবং পারভীন আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের আগ্রহের কথাও জানান নেত্রীরা। উপদেষ্টা সিনথিয়া রহমান, সভাপতি রুবিনা ইয়াসমিন খুকুমণি ও সাধারণ সম্পাদক পারভীন আক্তার মিরকাদিম পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এবং সিনিয়র সহ-সভাপতি সালমা বেগম ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন।

নবনিযুক্ত উপদেষ্টা সিনথিয়া রহমান বলেন, তার বাবা মরহুম হাজী মফিজুর রহমান ইনু মিরকাদিম পৌর বিএনপি ও যুবদলের সাবেক সেক্রেটারি এবং ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন। তিনি বলেন,আমি আগামী স্থানীয় সরকার নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছি। ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি। জনগণের সেবায় একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তুলতে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত