জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছেন। দেশে জ্বালানি সংকট, ব্যাংকে অর্থ সংকট এবং দলীয় সন্ত্রাস চলছে বলেও দাবি করেন তিনি।
রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “ঘরে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, শুরু হয়েছে জ্বালানি সংকট। ব্যাংকে টাকা নেই এবং পুরো দেশজুড়ে চলছে দলীয় সন্ত্রাস।”
তিনি অভিযোগ করেন, দেশে আবারও ফ্যাসিবাদী কাঠামো তৈরি হচ্ছে। তার ভাষ্য, “ফ্যাসিবাদ নতুন করে আসেনি, আগে থেকেই ছিল। কথা ছিল ফ্যাসিবাদের চেহারা ও কাঠামো পরিবর্তন হবে, কিন্তু সেই পথে না গিয়ে সন্ত্রাসের পথ বেছে নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ সন্ত্রাসের জন্য প্রস্তুত নয়। সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রয়োজনে জেল বা মৃত্যুর মুখোমুখি হলেও আপস করা হবে না।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচনকে প্রভাবিত করার জন্য প্রশাসনে দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে রাষ্ট্রপতি পদকে দলীয়করণের বিরোধিতা করেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, এটি বাস্তবায়ন করতেই হবে। এ বিষয়ে আন্দোলন রাজপথে গড়ানোর হুঁশিয়ারিও দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যরা।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন