দেশে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নতুন করে বৃদ্ধি করায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার (২ আগস্ট) প্রদত্ত এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চড়া মূল্যের কারণে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এর মধ্যে গৃহস্থালিতে ও গাড়িতে ব্যবহৃত এলপিজি ও অটোগ্যাসের মূল্য নতুন করে বাড়িয়ে ভোক্তাদের ওপর বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তকে ‘জনবিরোধী’ বলে আখ্যা দেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, সরকার তেল, গ্যাস ও বিদ্যুতের দফায় দফায় দাম বৃদ্ধি করেছে। এর ফলে বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে দীর্ঘমেয়াদে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণির মানুষের আয় না বাড়লেও ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন,
"গ্যাসের এরূপ মূল্যবৃদ্ধি দেশের উৎপাদন খাতসহ সবক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। আমরা দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।"
উল্লেখ্য, ২ আগস্ট ভোক্তা পর্যায়ে গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা।
বিবৃতির শেষাংশে জামায়াতের সেক্রেটারি জেনারেল জোর দিয়ে বলেন, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে এলপিজি ও অটোগ্যাসের এই বর্ধিত দাম দ্রুত প্রত্যাহার করা সরকারের দায়িত্ব।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন