জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হলেও তা উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ও সমর্থক সমাবেশে যোগ দেন। বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশ শুরুর পরও বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দিচ্ছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশকে ঘিরে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।
বিষয় : ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হলেও তা উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ও সমর্থক সমাবেশে যোগ দেন। বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশ শুরুর পরও বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দিচ্ছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশকে ঘিরে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন