নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সিংড়া কল্যাণ সমিতির নাগরিক সংবর্ধনায় এমপি আনু

ইজাজুল: ট্যুরিজম ও হসপিটালিটির অপার সম্ভাবনাময় অঞ্চল নাটোরের সিংড়ার ঐতিহ্যবাহী 'সিংড়া কল্যাণ সমিতি'র উদ্যোগে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 গত শুক্রবার (৭ আগস্ট) ধানমন্ডির সোবহানবাগ ড্যাফোডিল প্লাজার ৯ তলায় বিকেল ৪টা থেকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

গণঅভ্যুত্থান-পরবর্তী সদ্য নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু অত্র অঞ্চলের সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় কল্যাণ সমিতি তাকে এই নাগরিক সংবর্ধনা ও সম্মাননা প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, "আপনারা পাশে আছেন বলেই স্বল্পসময়ে এলাকার নানা মুখী উন্নয়ন ও কল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াতে পেরেছি। সিংড়াকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে 'ট্যুরিজম বোর্ড'-এর সহযোগিতায় কার্যকর রূপরেখা ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।" এ সময় তিনি রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে জাতিকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান সূত্রে জানা যায়, বিকেল ৪টায় মূল সংবর্ধনা পর্বের পর সন্ধ্যায় সঙ্গীত ও মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। সুশৃঙ্খল এই আয়োজনটি রাতের নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয়।

ডিআইজি এ জেড এম নাফিউলের সভাপতিত্বে এবং ডক্টর নজরুলের সঞ্চালনায় এতে কল্যাণ সমিতির আয়োজকবৃন্দ বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে কল্যাণ সমিতির সভাপতি এ জেড এম নাফিউল সকলকে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সফল করায় আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সিংড়ার সুশীল সমাজের প্রতিনিধিসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ব্যারিস্টার ইউসুফ, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম কুহেল, যুবনেতা ঝন্টু, ছাত্রদলের আহ্বায়ক মিন্টু, রফিক মালেক এবং সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানাসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরিশেষে সমিতির সভাপতি এ জেড এম নাফিউল উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সিংড়া কল্যাণ সমিতির নাগরিক সংবর্ধনায় এমপি আনু

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত