প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি নিশ্চিত করেছেন, সাক্ষাতকালে স্থায়ী কমিটির নতুন চার সদস্য—রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ড. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে সকালে এই চার নেতা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।গত ১৫ আগস্ট বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই চার জ্যেষ্ঠ নেতাকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন।বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীর্ষ নীতিনির্ধারণী ফোরামে তাদের মেধা ও বিচক্ষণতা দল ও দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দল আশা প্রকাশ করে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন