নজর বিডি

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত চুয়া সেলিমকে গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাতে র‍্যাব-২-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ সূত্র জানায়, জেনেভা ক্যাম্পের ভেতরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা বেশ কঠিন। ক্যাম্পের বিভিন্ন স্থানে অপরাধীদের গোপন আস্তানা থাকায় সেখানে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জিং।

সূত্র আরও জানায়, জেনেভা ক্যাম্পের শীর্ষ কয়েকজন মাদক কারবারির মধ্যে চুয়া সেলিম অন্যতম। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, সম্প্রতি সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, বিভিন্ন নামধারী কিশোর গ্যাংয়ের নেতা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এসব অভিযানের মাধ্যমে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বিষয় : জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত চুয়া সেলিমকে গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাতে র‍্যাব-২-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ সূত্র জানায়, জেনেভা ক্যাম্পের ভেতরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা বেশ কঠিন। ক্যাম্পের বিভিন্ন স্থানে অপরাধীদের গোপন আস্তানা থাকায় সেখানে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জিং।

সূত্র আরও জানায়, জেনেভা ক্যাম্পের শীর্ষ কয়েকজন মাদক কারবারির মধ্যে চুয়া সেলিম অন্যতম। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, সম্প্রতি সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, বিভিন্ন নামধারী কিশোর গ্যাংয়ের নেতা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এসব অভিযানের মাধ্যমে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত