নজর বিডি

খিলক্ষেতে যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত থানাধীন হোটেল লা মেরিডিয়ানের পূর্ব পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যাত্রী ছাউনির নীচ থেকে অজ্ঞাত (৪০) ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। শুক্রবার (১০ই মে) সকাল আনু: ১১টায় এই মরদেহ উদ্ধার করা হয়।খিলক্ষেত থানার উপ-পরিদর্শক এস.আই সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়,যাত্রীছাউনির নিচে বেঞ্চের উপরে শায়িত অবস্থায় কে বা কারা এসে অজ্ঞাত মরদেহটি রেখে চলে যায়।পাশেই ফুট ওভার ব্রীজ হওয়ায় পথচারীরা নিকটস্থ খিলক্ষেত থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। এদিকে নিহতের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এলাকার কেউই ব্যাক্তিকে চেনে না।প্রাথমিকভাবে মৃত্যুর কোন কারণ না জানা গেলেও ধারনা করা হচ্ছে অন্য কোথাও থেকে নির্যাতন করে মেরে এই যাত্রী ছাউনির নীচে মরদেহ ফেলে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খিলক্ষেতে যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৪

featured Image
রাজধানীর খিলক্ষেত থানাধীন হোটেল লা মেরিডিয়ানের পূর্ব পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যাত্রী ছাউনির নীচ থেকে অজ্ঞাত (৪০) ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। শুক্রবার (১০ই মে) সকাল আনু: ১১টায় এই মরদেহ উদ্ধার করা হয়।খিলক্ষেত থানার উপ-পরিদর্শক এস.আই সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়,যাত্রীছাউনির নিচে বেঞ্চের উপরে শায়িত অবস্থায় কে বা কারা এসে অজ্ঞাত মরদেহটি রেখে চলে যায়।পাশেই ফুট ওভার ব্রীজ হওয়ায় পথচারীরা নিকটস্থ খিলক্ষেত থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। এদিকে নিহতের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এলাকার কেউই ব্যাক্তিকে চেনে না।প্রাথমিকভাবে মৃত্যুর কোন কারণ না জানা গেলেও ধারনা করা হচ্ছে অন্য কোথাও থেকে নির্যাতন করে মেরে এই যাত্রী ছাউনির নীচে মরদেহ ফেলে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত