নজর বিডি

লোহাগড়ায় কিশোরের মরদেহ উদ্ধার

লোহাগড়ায় কিশোরের মরদেহ উদ্ধার
নড়াইলঃ নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামে ফয়সালা মুন্সী (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (১৩ মে) রাত ৯ টার দিকে পৌরসভার লক্ষীপাশা গ্রামে মারকাজুল মাদরাসার উত্তর পাশের সড়কে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফয়সাল মুন্সী উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে। সে পেশায় ইজিভ্যান চালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাংবাদিক রূপক মুখার্জি লোহাগড়া পৌরসভার মারকাজুল মাদরাসার উত্তর পাশের সড়ক দিয়ে বাড়ি ফেরার সময় পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। তবে কি কারনে কারা তাকে পিঠে ছুরিবিদ্ধ করে হত্যা করে ফেলে গেছে তা বিস্তারিত জানা যায়নি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।#

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

লোহাগড়ায় কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৪

featured Image
নড়াইলঃ নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামে ফয়সালা মুন্সী (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (১৩ মে) রাত ৯ টার দিকে পৌরসভার লক্ষীপাশা গ্রামে মারকাজুল মাদরাসার উত্তর পাশের সড়কে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফয়সাল মুন্সী উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে। সে পেশায় ইজিভ্যান চালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাংবাদিক রূপক মুখার্জি লোহাগড়া পৌরসভার মারকাজুল মাদরাসার উত্তর পাশের সড়ক দিয়ে বাড়ি ফেরার সময় পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। তবে কি কারনে কারা তাকে পিঠে ছুরিবিদ্ধ করে হত্যা করে ফেলে গেছে তা বিস্তারিত জানা যায়নি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।#

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত