নজর বিডি

ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় নিহত ২

ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় নিহত ২
ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় নিহত ২। দিনাজপুরে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আটক দুই ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (১০ আগস্ট) রাত ১২টার দিকে সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের রামসাগর নওশনদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।   নিহতরা হলেন শহরের বালুবাড়ী এলাকার সাব্বিরের ছেলে শুভ মেরাজ (২০) ও উপশহর ৪ নম্বর ব্লকের জুয়েল ইসলামের ছেলে তারেক (১৭)। আহত ইজিবাইক চালকের নাম জানা যায়নি। তবে তিনি শহরের মাহুতপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, শনিবার রাতে চালকের ব্যাটারি চালিত ইজিবাইক ভাড়া করে শহর থেকে খানপুর এলাকায় যেতে বলেন মেরাজ ও তারেক। পথে রামসাগরে পৌঁছালে ইজিবাইক থামিয়ে চালককে কুপিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মেরাজ ও তারেক। এসময় চালকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই দুজনকে আটক করে গণপিটুনি দেন। পরে তাদের দিনাজপুর মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় নিহত ২

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৪

featured Image
ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় নিহত ২। দিনাজপুরে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আটক দুই ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (১০ আগস্ট) রাত ১২টার দিকে সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের রামসাগর নওশনদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।   নিহতরা হলেন শহরের বালুবাড়ী এলাকার সাব্বিরের ছেলে শুভ মেরাজ (২০) ও উপশহর ৪ নম্বর ব্লকের জুয়েল ইসলামের ছেলে তারেক (১৭)। আহত ইজিবাইক চালকের নাম জানা যায়নি। তবে তিনি শহরের মাহুতপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, শনিবার রাতে চালকের ব্যাটারি চালিত ইজিবাইক ভাড়া করে শহর থেকে খানপুর এলাকায় যেতে বলেন মেরাজ ও তারেক। পথে রামসাগরে পৌঁছালে ইজিবাইক থামিয়ে চালককে কুপিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মেরাজ ও তারেক। এসময় চালকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই দুজনকে আটক করে গণপিটুনি দেন। পরে তাদের দিনাজপুর মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন নিশ্চিত করেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত