নজর বিডি

নড়াইলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই

নড়াইলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই
নড়াইল সদরে সাজাপ্রাপ্ত আসামিকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজন ও সমর্থকদের বিরুদ্ধে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদরের গোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানা পুলিশের সূত্র বলছে, শনিবার সন্ধ্যায় সদরের গোবরা এলাকায় সাজার আদেশপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি বিল্লাল শেখকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের টহল দল। গোবরা বাজার এলাকা থেকে আসামিকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে আসামির ছেলে জুয়েল, ভাতিজা শাকিল মোটরসাইকেল নিয়ে পুলিশের গাড়ির সামনে দাঁড়ান।
এসময় আসামি বিল্লালের সমর্থক রাজীব মোল্যার নেতৃত্বে শতাধিক লোক সেখানে এসে পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যান। পলাতক আসামি বিল্লালের নামে ২০১৮ সালের অর্থ জারি মামলায় অর্থদণ্ডসহ দুই মাসের সাজার আদেশ রয়েছে। এছাড়া তার নামে চারটি মামলায় ওয়ারেন্ট এবং হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রাতে আসামি বা এ ঘটনার সঙ্গে জড়িত কাউকেই আটক করতে পারেনি পুলিশ। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, আসামিকে আবার গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা করা হচ্ছে, জড়িতদের ধরার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৪

featured Image
নড়াইল সদরে সাজাপ্রাপ্ত আসামিকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজন ও সমর্থকদের বিরুদ্ধে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদরের গোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানা পুলিশের সূত্র বলছে, শনিবার সন্ধ্যায় সদরের গোবরা এলাকায় সাজার আদেশপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি বিল্লাল শেখকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের টহল দল। গোবরা বাজার এলাকা থেকে আসামিকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে আসামির ছেলে জুয়েল, ভাতিজা শাকিল মোটরসাইকেল নিয়ে পুলিশের গাড়ির সামনে দাঁড়ান।
এসময় আসামি বিল্লালের সমর্থক রাজীব মোল্যার নেতৃত্বে শতাধিক লোক সেখানে এসে পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যান। পলাতক আসামি বিল্লালের নামে ২০১৮ সালের অর্থ জারি মামলায় অর্থদণ্ডসহ দুই মাসের সাজার আদেশ রয়েছে। এছাড়া তার নামে চারটি মামলায় ওয়ারেন্ট এবং হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রাতে আসামি বা এ ঘটনার সঙ্গে জড়িত কাউকেই আটক করতে পারেনি পুলিশ। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, আসামিকে আবার গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা করা হচ্ছে, জড়িতদের ধরার চেষ্টা চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত