নজর বিডি

হাজিদের স্বার্থ রাক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ

হাজিদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে উপদেষ্টা তার অফিস কক্ষে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলেনের সাথে সাক্ষাৎকালে একথা বলেন। ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বর্তমান সরকারের অধীনে হজ ব্যবস্থাপনা অতীতের তুলনায় আরো সুশৃঙ্খল ও উন্নত হবে। সেলক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের যথাযথ উদ্যোগের কারণে এবছর বিমান ভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমেছে। এছাড়া হাজীদের নিবন্ধন কার্যক্রমকে জোরদার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি মোয়াজ্জেম ভিসা ইস্যু ও এজেন্সি প্রতি হজযাত্রীর সংখ্যা ২৫০ নির্ধারণ করতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। এ সাক্ষাৎকালে হজযাত্রী পরিবহন, রূট টু মক্কা সার্ভিস, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন, বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ স্থাপনসহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এছাড়া আগামীদিনে দু’দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় ও সুসংহত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হাজিদের স্বার্থ রাক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৪

featured Image
হাজিদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে উপদেষ্টা তার অফিস কক্ষে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলেনের সাথে সাক্ষাৎকালে একথা বলেন। ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বর্তমান সরকারের অধীনে হজ ব্যবস্থাপনা অতীতের তুলনায় আরো সুশৃঙ্খল ও উন্নত হবে। সেলক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের যথাযথ উদ্যোগের কারণে এবছর বিমান ভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমেছে। এছাড়া হাজীদের নিবন্ধন কার্যক্রমকে জোরদার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি মোয়াজ্জেম ভিসা ইস্যু ও এজেন্সি প্রতি হজযাত্রীর সংখ্যা ২৫০ নির্ধারণ করতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। এ সাক্ষাৎকালে হজযাত্রী পরিবহন, রূট টু মক্কা সার্ভিস, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন, বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ স্থাপনসহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এছাড়া আগামীদিনে দু’দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় ও সুসংহত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত