নজর বিডি

হবিগঞ্জে পলাতক আসামি ৭ ঘন্টার মধ্যে গ্রেফতার

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশকে মারধর করে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার সাত ঘণ্টার মধ্যে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান। গ্রেপ্তার করা আসামি হলেন উপজেলার স্বজনগ্রামের হারিছ মিয়ার ছেলে আশিক মিয়া। জানা গেছে, স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়াসহ পুলিশ সদস্যরা রোববার বিকেলে অভিযান চালিয়ে আশিককে গ্রেপ্তার করেন। পরে স্থানীয় শওকত আকবরের নেতৃত্বে একদল লোক পুলিশ সদস্যদের মারপিট করে হাতকড়া পরা অবস্থায় আশিককে ছিনিয়ে নেন। হামলায় এসআই ফারুক মিয়া, কনস্টেবল অরবিন্দু রায়, রমজান মিয়া, সাদিকুল ইসলাম ও ইকবাল মিয়া আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এরপর শওকত আকবর, স্থানীয় ইউপি সদস্য হাফিজুল ইসলাম, আইনজীবী সাকিউল আলম সানী ও হারিছ মিয়াসহ ১৮ জনের নাম উল্লেখ করে লাখাই থানায় মামলা করা হয়েছে। খবর পেয়ে রাত ৮টার দিকে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা লাখাই থানায় যান এবং রাত ১১টার দিকে ছিনিয়ে নেওয়া আসামিকে হাতকড়াসহ গ্রেপ্তার করা হয়। এসপি বাংলানিউজকে বলেন, হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। পরে সাত ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামী ও ছিনিয়ে নেওয়া লোকজন আওয়ামী লীগের নেতাকর্মী কি না? প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও পর্যন্ত সে রকম কিছু জানা যায়নি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হবিগঞ্জে পলাতক আসামি ৭ ঘন্টার মধ্যে গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত