নজর বিডি

আলোচিত লেডি বাইকার এশাকে গ্রেপ্তার করেছে পুলিশ

খুলনার আলোচিত লেডি বাইকার এশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক তরুণীকে নির্যাতনের অভিযোগে তাকে গ্রেপ্তারের পর রোববার (২৩ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, এশা এক মেয়েকে বিভিন্ন সময়ে মাদক সেবন করাতেন। শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যেতে চান। এ সময় এশাসহ কয়েকজন অ্যাম্বুলেন্স থামিয়ে মেয়েটিকে টানা-হ্যাঁচড়া করেন। এক পর্যায়ে ওই মেয়েটি আঘাত পান। মিজানুর রহমান আরও বলেন, শিববাড়ি মোড়ে ছাত্র-জনতা এবং নৌবাহিনীর দায়িত্বরত একটি টিম তাদের উদ্ধার করে এবং এশাকে আটক করে। পরে পুলিশের কাছে এশাকে হস্তান্তর করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আলোচিত লেডি বাইকার এশাকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৫

featured Image
খুলনার আলোচিত লেডি বাইকার এশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক তরুণীকে নির্যাতনের অভিযোগে তাকে গ্রেপ্তারের পর রোববার (২৩ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, এশা এক মেয়েকে বিভিন্ন সময়ে মাদক সেবন করাতেন। শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যেতে চান। এ সময় এশাসহ কয়েকজন অ্যাম্বুলেন্স থামিয়ে মেয়েটিকে টানা-হ্যাঁচড়া করেন। এক পর্যায়ে ওই মেয়েটি আঘাত পান। মিজানুর রহমান আরও বলেন, শিববাড়ি মোড়ে ছাত্র-জনতা এবং নৌবাহিনীর দায়িত্বরত একটি টিম তাদের উদ্ধার করে এবং এশাকে আটক করে। পরে পুলিশের কাছে এশাকে হস্তান্তর করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত