নজর বিডি

বিশ্ব বদলে দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে: প্রধান উপদেষ্টা ইউনূস

বাংলাদেশের কাছে এমন সব উদ্ভাবনী ধারণা রয়েছে, যা বিশ্বকে বদলে দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনূস বলেন, “বাংলাদেশে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। এই সুযোগ কেবল দেশের নয়, বরং সারা বিশ্বের জন্য সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।” তিনি আরও বলেন, “একসময় ক্ষুদ্রঋণ বাংলাদেশের একটি গ্রামে শুরু হয়েছিল, এখন তা আমেরিকার অন্যতম বৃহৎ ব্যবসায় রূপ নিয়েছে। এর মাধ্যমে বোঝা যায়, ছোট একটি ধারণাও বিশ্বজুড়ে প্রভাব ফেলতে পারে।” স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অধ্যাপক ইউনূস। বক্তব্যের একপর্যায়ে কয়েক সেকেন্ডের জন্য তার কণ্ঠ ধরে আসে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী এই সম্মেলন ৭ এপ্রিল শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয় ৯ এপ্রিল। উদ্বোধনের আগে বিনিয়োগে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চারটি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন প্রধান উপদেষ্টা। পুরস্কারপ্রাপ্তরা হলেন—
  • ওয়ালটন (সেরা দেশি বিনিয়োগকারী)
  • বিকাশ (সেরা বিদেশি বিনিয়োগকারী)
  • স্কয়ার ফার্মাসিটিক্যালসফেব্রিকস
এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিশ্ব বদলে দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে: প্রধান উপদেষ্টা ইউনূস

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৫

featured Image
বাংলাদেশের কাছে এমন সব উদ্ভাবনী ধারণা রয়েছে, যা বিশ্বকে বদলে দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনূস বলেন, “বাংলাদেশে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। এই সুযোগ কেবল দেশের নয়, বরং সারা বিশ্বের জন্য সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।” তিনি আরও বলেন, “একসময় ক্ষুদ্রঋণ বাংলাদেশের একটি গ্রামে শুরু হয়েছিল, এখন তা আমেরিকার অন্যতম বৃহৎ ব্যবসায় রূপ নিয়েছে। এর মাধ্যমে বোঝা যায়, ছোট একটি ধারণাও বিশ্বজুড়ে প্রভাব ফেলতে পারে।” স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অধ্যাপক ইউনূস। বক্তব্যের একপর্যায়ে কয়েক সেকেন্ডের জন্য তার কণ্ঠ ধরে আসে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী এই সম্মেলন ৭ এপ্রিল শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয় ৯ এপ্রিল। উদ্বোধনের আগে বিনিয়োগে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চারটি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন প্রধান উপদেষ্টা। পুরস্কারপ্রাপ্তরা হলেন—
  • ওয়ালটন (সেরা দেশি বিনিয়োগকারী)
  • বিকাশ (সেরা বিদেশি বিনিয়োগকারী)
  • স্কয়ার ফার্মাসিটিক্যালসফেব্রিকস
এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত