অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন চায় জামায়াত
ঢাকা (উত্তর), ২৯ এপ্রিল ২০২৫ : অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচন এবং সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আজাদ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানস্থ একটি হোটেলে গভার্নেন্স এডভোকেসি ফোরামের আয়োজনে রাজনৈতিক দলসমূহের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। যেখানে বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচন ব্যবস্থা ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হয়ে উঠতে পারে না; আবার এটাও একমাত্র সমাধান নয়। এর সাথে অনেক কিছু যুক্ত রয়েছে। তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে স্যার বলা উচিত নয়; বরং তাদের উচিত জনগণকে স্যার বলা। এমপি সংসদের আইন প্রণয়নে ভূমিকা পালন করবে। স্থানীয় সরকার ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করতে পারবে না বলেও জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই সহকারী সেক্রেটারি জেনারেল।

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন