নজর বিডি

দিনাজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেলকে ফুলেল শুভেচ্ছা

দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুবেল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। ১৭ মে শনিবার বিকেলে শহরের লিলিমোড়স্থ লুৎফর নেছা টাওয়ার মার্কেটে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর যুবদলের সদস্য সুমন ইসলাম, ছাত্রদলের নয়ন ও শুভ, আইনুল ইসলাম, ফরিদ হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর সিদ্ধান্ত মতে দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দিনাজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা দেয় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রেজাউর রহমান রেজা দিনাজপুর জেলা শাখা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাই কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রুবেল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ১৭ মে শনিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দিনাজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেলকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৫

featured Image
দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুবেল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। ১৭ মে শনিবার বিকেলে শহরের লিলিমোড়স্থ লুৎফর নেছা টাওয়ার মার্কেটে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর যুবদলের সদস্য সুমন ইসলাম, ছাত্রদলের নয়ন ও শুভ, আইনুল ইসলাম, ফরিদ হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর সিদ্ধান্ত মতে দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দিনাজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা দেয় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রেজাউর রহমান রেজা দিনাজপুর জেলা শাখা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাই কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রুবেল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ১৭ মে শনিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত