প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীসভায় অন্যান্যের মধ্যে বলেন, “সরকার পুঁজিবাজার এবং বিনিয়োগকারীদের প্রতি অত্যন্ত আন্তরিক। বিনিয়োগকারীদের মতামতসমূহ নিয়ে সরকার কাজ করবে।পুঁজিবাজারের উন্নয়নের জন্য সংশ্লিষ্টসকল সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য ইতিবাচক এমন পদক্ষেপ গ্রহণ করা হবে। “ তিনি সকলকে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার এবং কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি পুঁজিবাজারের সকল বিনিয়োগকারীদের প্রতিনিধিত্বকারী একটি শীর্ষ (Apex) সংগঠন বা ফোরাম গঠনের অনুরোধ জানান যাতে আগামীতে বিনিয়োগকারীদের সাথে সরকার ও বিএসইসির সংযোগের সুযোগ বৃদ্ধি পায় এবং সংযোগ আরো কার্যকরী হয়।সর্বোপরি, সভায় পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে ফলপ্রসু ও ইতিবাচক আলোচনা হয় এবং বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের প্রস্তাবনাগুলো বিবেচনায় নিয়ে আগামীতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে সরকার ও বিএসইসি’র পক্ষ হতে আশ্বস্ত করা হয়। সভায় বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিবৃন্দ পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিবৃন্দ তথা বিনিয়োগকারীদের সাথে এধরণের সংযোগের ফলে আগামীতে সকলের মিলিত প্রচেষ্টায় পুঁজিবাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে বিএসইসি আশা করে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৫

আপনার মতামত লিখুন