নজর বিডি

আবার কমলো জালানি তেলের দাম

আবার কমলো জালানি তেলের দাম
দেশের বাজারে আবার কমল জ্বালানি তেলের দাম । বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জুন মাসের জন্য দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।   শনিবার (৩১ মে) নতুন এ দাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। আজ (১ জুন) থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হবে। প্রজ্ঞাপনে জাননো হয়েছে, প্রতি লিটার ডিজেল ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে। কেরোসিনের নতুন দর ১১৪ টাকা।   এর আগে, মে মাসে জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা করে (পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের) কমানো হয়। তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। আর ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছিল ১ টাকা। ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় দাম নির্ধারণ শুরু করে সরকার। সেই ধারাবাহিকতায় নতুন দাম ঘোষণা করা হয় প্রতি মাসে।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আবার কমলো জালানি তেলের দাম

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৫

featured Image
দেশের বাজারে আবার কমল জ্বালানি তেলের দাম । বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জুন মাসের জন্য দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।   শনিবার (৩১ মে) নতুন এ দাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। আজ (১ জুন) থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হবে। প্রজ্ঞাপনে জাননো হয়েছে, প্রতি লিটার ডিজেল ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে। কেরোসিনের নতুন দর ১১৪ টাকা।   এর আগে, মে মাসে জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা করে (পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের) কমানো হয়। তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। আর ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছিল ১ টাকা। ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় দাম নির্ধারণ শুরু করে সরকার। সেই ধারাবাহিকতায় নতুন দাম ঘোষণা করা হয় প্রতি মাসে।  

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত