প্রাথমিকভাবে পুলিশ সদর দপ্তর ৩৬০ কোটি টাকা ব্যয়ে ৭২২টি যানবাহন কেনার প্রস্তাব দেয়, যার মধ্যে ছিল জিপ, পিকআপ, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, ট্রাক, মোটরসাইকেল, বাস, প্রিজন ভ্যান, জলকামান ও এপিসি। তবে পরবর্তী সময়ে যাচাই-বাছাই করে গাড়ির সংখ্যা কমিয়ে আনা হয়।
২০২৪–২৫ অর্থবছরের বাজেট থেকেই এই গাড়িগুলোর অর্থায়ন করা হবে বলে অর্থ বিভাগ সূত্র জানিয়েছে। উল্লেখযোগ্যভাবে, এ ক্রয়ের প্রস্তাবটি মূল আলোচ্যসূচিতে না থাকলেও ঈদের ছুটির আগের দিন তা টেবিলে উপস্থাপন করে অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) ইনামুল হক সাগর জানিয়েছেন, নতুন ২০০টি গাড়ি অনুমোদন পাওয়ায় পুলিশের কার্যক্ষমতা ও আইনশৃঙ্খলা রক্ষার সক্ষমতা বাড়বে। তবে বাকি ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো পুনরায় কেনার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৫

আপনার মতামত লিখুন