বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংবাদ সম্মেলনে বৈঠক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে—বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর—এটি অন্তর্বর্তী সরকারের প্রধান ও বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতার মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ। আগামী জাতীয় নির্বাচন, রাজনৈতিক সংস্কার ও সম্ভাব্য জুলাই ঘোষণাসহ নানা গুরুত্বপূর্ণ ও অমীমাংসিত বিষয় ঘিরে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর আগে, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বৈঠক শুরুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছিলেন। যদিও বৈঠকটি দুই ঘণ্টা হওয়ার কথা ছিল, তবে তা দেড় ঘণ্টার মধ্যেই শেষ হয়। এই আলোচনার পরবর্তী রাজনৈতিক প্রভাব ও ফলাফল এখন সব মহলের নজরে রয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৫

আপনার মতামত লিখুন