নজর বিডি

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, বিএনপির কর্মীসভায় ঐক্যের ডাক

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, "গোপালগঞ্জে বিএনপির কর্মীসভায় তারেক রহমানের প্রত্যাবর্তন ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা"       বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশের মাটিতে ফিরে আসবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গোটা বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ, অবিভক্ত ও আদর্শিক বিএনপি গঠনের লক্ষ্যে কাজ করবেন। তিনি দলীয় গ্রুপিং ও বিভাজনের রাজনীতি বন্ধ করে সবাইকে একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ৮ জুলাই, মঙ্গলবার বিকালে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাটস্থ জেলা বিএনপির কার্যালয়ে নতুন সদস্য সংগ্রহ ও এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) অহিদুল হক মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু। [caption id="attachment_12727" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption] বক্তব্যে এম এইচ খান মঞ্জু বলেন, "আমার নেতা তারেক রহমানকে যদি আল্লাহ ক্ষমতায় আনেন, তাহলে প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বাংলাদেশকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করে একটি সোনার বাংলাদেশে রূপান্তর করবেন তিনি। বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব, ইনশাআল্লাহ।" তিনি আরও বলেন, তারেক রহমান দেশে ফিরলেই বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিভাজন ও দলে দলে ভাগাভাগি বন্ধ হবে। গোপালগঞ্জসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মাঝে যে গ্রুপিং রাজনীতি চলছে, তা তার নেতৃত্বেই শেষ হবে এবং জিয়াউর রহমানের আদর্শে নতুন শক্তি নিয়ে বিএনপি এগিয়ে যাবে। এদিন সন্ধ্যায় এম এইচ খান মঞ্জু সদর উপজেলার সাতপাড় দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা মন্দির মাঠ প্রাঙ্গণে বাৎসরিক নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, নিজড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ ধলুমিনা, দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি বনমালী বালা ও সাধারণ সম্পাদক শিশির বালা। এছাড়া স্থানীয় বিএনপি নেতা মাসুদ শেখসহ বিপুলসংখ্যক ভক্তবৃন্দ এবং এলাকাবাসী সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের বিষয়ে নেতারা গুরুত্বারোপ করেন এবং সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, বিএনপির কর্মীসভায় ঐক্যের ডাক

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত