নজর বিডি

উচ্চকক্ষসহ জাতীয় সনদ সিদ্ধান্ত আসছে দুদিনের মধ্যে: ড. আলী রীয়াজ

নিউজ ডেস্ক | রোববার, ২০ জুলাই ২০২৫

জাতীয় সনদ চূড়ান্তকরণের লক্ষ্যে চলমান রাজনৈতিক সংলাপের দ্বিতীয় ধাপে উচ্চকক্ষ সংক্রান্ত বিষয়ে আগামী দুই দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

রোববার (২০ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় ধাপের ১৫ দিনের বৈঠকের শুরুতে তিনি এ কথা জানান। এতে বিএনপি, ওয়ার্কার্স পার্টি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলসহ একাধিক রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

ড. রীয়াজ বলেন, “আমরা জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই। এটা আপনাদের পক্ষ থেকেও নিঃসন্দেহে প্রত্যাশিত। সেই উদ্দেশ্যেই আমরা ধাপে ধাপে অগ্রসর হচ্ছি। ইতোমধ্যে বহু বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, যেগুলো নিষ্পত্তি করতে হবে।”

উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্ত আসছে শিগগির

উচ্চকক্ষ (সেনেট বা দ্বিতীয় কক্ষ) গঠনের বিষয়ে চলমান আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, “আপনাদের পক্ষ থেকে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি পর্যালোচনার। আমরা আশা করেছিলাম শুক্র-শনিবারের আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারবো। কিন্তু কমিশন মনে করেছে, বিষয়টি আরও গুরুত্ব সহকারে বিবেচনার প্রয়োজন রয়েছে। আপনাদের দেওয়া প্রস্তাবগুলো আবারও খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে সংবিধান সংশ্লিষ্ট অন্যান্য দিকও বিবেচনায় নেওয়া হচ্ছে। আশা করছি, দুদিনের মধ্যেই এ বিষয়ে কমিশনের অবস্থান জানাতে পারবো।”

তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে ঐক্যমতের সম্ভাবনা

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের প্রসঙ্গেও কথা বলেন ড. রীয়াজ। তিনি জানান, “বিগত কয়েকদিনের আলোচনার ভিত্তিতে কমিশনের পক্ষ থেকে একাধিক প্রস্তাব দলগুলোকে দেওয়া হয়েছিল। এরপর বিএনপি, ওয়ার্কার্স পার্টি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পৃথক প্রস্তাব এসেছে। সবগুলো পর্যালোচনা করে একটি সমন্বিত প্রস্তাব তৈরি করা হয়েছে, যা মূলত দলগুলোর মতামত ও আলোচনার সারাংশ। আজকের আলোচনার মধ্য দিয়েই আমরা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর প্রত্যাশা করছি।”

৩১ জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করার লক্ষ্য

তিনি বলেন, “কমিশনের লক্ষ্য হলো ৩১ জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা। এটা শুধু আমাদের নয়, দেশের জনগণেরও প্রত্যাশা। গত ১৪ বছর ধরে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজনৈতিক ও সামাজিকভাবে আন্দোলন চলছে। এখন আমরা আশাবাদী, প্রধান উপদেষ্টার নিয়োগ ও কাঠামো নিয়েও আমরা একমতে পৌঁছাতে পারবো।”

প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়েও আলোচনা

আজকের বৈঠকে প্রধানমন্ত্রী একাধিক দায়িত্বে থাকা, ক্ষমতার ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণ নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি। ড. রীয়াজ বলেন, “আমরা বিশ্বাস করি, এই ইস্যুগুলোতেও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি কার্যকর ঐকমত্য তৈরি হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উচ্চকক্ষসহ জাতীয় সনদ সিদ্ধান্ত আসছে দুদিনের মধ্যে: ড. আলী রীয়াজ

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত