নজর বিডি

মাইলস্টোনে নিহতদের স্মরণে ছাত্রশিবির ঢাকা উত্তরের দোয়া মাহফিল

ঢাকা, ২২ জুলাই ২০২৫:
উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর উত্তর

মঙ্গলবার বিকাল ৫:১৫ টায় উত্তরার আই.ই.এস. মসজিদে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকর পরিষদের সদস্য ও মহানগর উত্তর শাখার সভাপতি রেজাউল করিম শাকিল

সভাপতির বক্তব্যে তিনি বলেন—

“মাইলস্টোনের দুর্ঘটনা সারা দেশে এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি করেছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন নিহতদের শহীদের মর্যাদা দান করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন।”

তিনি আরও বলেন—

“বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করা এবং ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা।”

দোয়া পরিচালনা করেন আই.ই.এস. মসজিদের খতিব।

অনুষ্ঠানে শাখা সেক্রেটারি এস.আই. সাইম, মহানগর ও বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে ৩১ জন নিহত এবং শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। দুর্ঘটনাটি দেশজুড়ে গভীর শোক ও উদ্বেগের জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মাইলস্টোনে নিহতদের স্মরণে ছাত্রশিবির ঢাকা উত্তরের দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫

featured Image

ঢাকা, ২২ জুলাই ২০২৫:
উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর উত্তর

মঙ্গলবার বিকাল ৫:১৫ টায় উত্তরার আই.ই.এস. মসজিদে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকর পরিষদের সদস্য ও মহানগর উত্তর শাখার সভাপতি রেজাউল করিম শাকিল

সভাপতির বক্তব্যে তিনি বলেন—

“মাইলস্টোনের দুর্ঘটনা সারা দেশে এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি করেছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন নিহতদের শহীদের মর্যাদা দান করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন।”

তিনি আরও বলেন—

“বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করা এবং ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা।”

দোয়া পরিচালনা করেন আই.ই.এস. মসজিদের খতিব।

অনুষ্ঠানে শাখা সেক্রেটারি এস.আই. সাইম, মহানগর ও বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে ৩১ জন নিহত এবং শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। দুর্ঘটনাটি দেশজুড়ে গভীর শোক ও উদ্বেগের জন্ম দিয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত