শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ‘জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “জাতি এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা একটি কল্যাণকর রাজনৈতিক ও অর্থনৈতিক বন্দোবস্তের প্রত্যাশায় আছি।”
আওয়ামী লীগ সরকারকে দায়ী করে ফখরুল বলেন, “গত ১৫ বছরে বিচার বিভাগ, স্বাস্থ্যখাত, প্রশাসন—সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। এর ফলে রাজনৈতিক দলগুলোর কাঠামোও ভেঙে গেছে।”
তিনি আরও বলেন, “সংস্কার কোনো ম্যাজিক নয়, সময়সাপেক্ষ প্রক্রিয়া। বেগম খালেদা জিয়া ২০১৬ সালে ‘ভিশন ২০৩০’ দিয়েছেন। এরপর তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছেন, যার মাধ্যমে আমূল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন সম্ভব।”
নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, “জনগণের প্রতিনিধি ছাড়া দেশ চালানো যায় না। কিন্তু নির্বাচন চাইলেই বলা হয় বিএনপি শুধু ক্ষমতায় যেতে চায়। নির্বাচন না হলে প্রতিনিধি আসবে কোথা থেকে?”
দলীয় সততার প্রসঙ্গে তিনি বলেন, “সবার আগে দরকার সততা। আজ পত্রপত্রিকায় বিএনপির বিরুদ্ধে যে খবর আসে, তা জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে যায় না। যারা বিএনপিকে নেতৃত্ব দেবেন, তাদের আগে নিজেকে সৎ হতে হবে।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন