আশুলিয়া (৩০ জুলাই ২০২৫):
বাংলাদেশে সমতা, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান রচনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার রাতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে জুলাই পদযাত্রার সমাপনী কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "বাংলাদেশের মানুষ সমতা, ন্যায্যতা ও ইনসাফ চায়। এই প্রত্যাশা পূরণেই গঠিত হবে নতুন বাংলাদেশ ও নতুন সংবিধান।"
তিনি বলেন, “গত এক মাস ধরে দেশের পথে পথে জুলাই পদযাত্রা হয়েছে। পদযাত্রার বিশাল জনস্রোত দেখে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, হামলা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। কিন্তু আমরা থেমে যাইনি। আগামীর বাংলাদেশেও এই জনস্রোত থামানো যাবে না।”
https://www.youtube.com/watch?v=9_cliEkehsoএ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “ভারত সরকারকে বলছি, আমরা ভারতীয় জনগণের বিরুদ্ধে নই। তবে শেখ হাসিনাকে ফেরত দিন। তিনি এদেশে খুন করে পালিয়েছেন। শহীদ পরিবারগুলো এখনো তার বিচারের অপেক্ষায় রয়েছে।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি বলেন, “সহিংস রাজনীতির পুরনো পথে আমরা আর ফিরবো না। মতবিরোধ থাকবে, আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবো। কিন্তু প্রতিহিংসা, সহিংসতা নয়।”
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৫

আপনার মতামত লিখুন