জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা খন্দকার মামুন বিপ্লবের স্মরণে আশুলিয়ার বাইপাইলে নির্মাণ করা হলো “শহীদ মামুন বিপ্লব চত্বর”। বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নিজস্ব অর্থায়নে এই চত্বরটি নির্মিত হয়েছে।

রোববার (৩ আগস্ট) বিকেলে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় চত্বরটির শুভ উদ্বোধন করেন ডা. সালাউদ্দিন বাবু। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ মামুন বিপ্লবের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
https://www.youtube.com/watch?v=dyAcE-lEd9sঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দীন বিপ্লব, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঢাকার বাইপাইল এলাকায় নিহত হন স্বেচ্ছাসেবক দল নেতা মামুন বিপ্লব। তাকে কেন্দ্র করে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি নেতাদের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, যা রাজনৈতিকভাবে এখনো আলোচিত।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন