বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগর রোডে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন চায়, যা সুজনের জরিপে উঠে এসেছে। অথচ একটি রাজনৈতিক দল দাবি করে তারা পিআর বোঝে না, কিন্তু আসল কারণ হলো—পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট চুরি ও ফ্যাসিবাদী শাসন কায়েম সম্ভব হবে না।
তিনি অভিযোগ করেন, সংস্কারের নামে মাসের পর মাস রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করলেও সরকার শেষে জানায় তারা সংস্কারের আইনি ভিত্তি দিতে পারবে না, যা জনগণের সঙ্গে তামাশা। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, "জনগণের দাবি মেনে জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে হবে।"
সমাবেশে বিশেষ অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, নির্বাচনের পরিবেশ অনুকূল নয়, কারণ রাজনৈতিক নেতাদের প্রকাশ্যে হুমকি দেওয়া হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেন, পিআর পদ্ধতি জামায়াতের রাজনৈতিক দাবি নয়, বরং প্রতিটি নাগরিকের মতামতের সঠিক প্রতিফলন নিশ্চিতের উপায়। তিনি গণভোটের মাধ্যমে জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান।
সমাবেশ শেষে বিজয়নগর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল কাকরাইল নাইটিঙ্গেল মোড় হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন